কীভাবে সাহায্য করতে পারি?
অ্যাকাউন্ট খোলা থেকে বিয়ের প্রস্তাব পর্যন্ত — সদস্যরা যা যা জানতে চান, তার উত্তর এখানে। উত্তর না পেলে নিচে আমাদের লিখুন।
এই শব্দে কোনো প্রশ্ন মেলেনি। অন্য শব্দ দিয়ে দেখুন, অথবা নিচে আমাদের লিখুন।
শুরু করা ও লগইন
অ্যাকাউন্ট খোলা, প্রবেশ করা, প্রোফাইল তৈরি।
হালাল নিকাহ কী, কারা ব্যবহার করতে পারেন?
হালাল নিকাহ বিয়ের উদ্দেশ্যে পাত্র-পাত্রী খোঁজার মাধ্যম — বাংলাদেশি মুসলিম ও তাঁদের পরিবারের জন্য। এটি ডেটিং অ্যাপ নয়: যোগাযোগ ধাপে ধাপে এগোয়, আর ছবি, পরিবারের তথ্য ও অভিভাবকের নম্বর খোলে শুধু প্রোফাইলের মালিকের অনুমতিতে। সদস্য হতে বয়স অন্তত ১৮ বছর হতে হবে।
অ্যাকাউন্ট কীভাবে খুলব?
app.halalnikah.app-এ বা অ্যান্ড্রয়েড অ্যাপে “Google লগইন” বোতামে চাপ দিয়ে আপনার Google অ্যাকাউন্ট বেছে নিন। আলাদা কোনো পাসওয়ার্ড বানাতে বা মনে রাখতে হয় না। প্রতিবার একই Google অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করবেন।
ফোন নম্বর দিয়ে লগইনের বোতাম দেখছি না কেন?
এখন প্রবেশের একটিই পথ — Google অ্যাকাউন্ট, যাতে প্রতিটি সদস্যের একটি সঠিক ইমেইল ঠিকানা থাকে। মোবাইল নম্বর আলাদাভাবে যাচাই করতে হয়: প্রোফাইল প্রকাশের আগে নম্বরে একটি কোড পাঠিয়ে।
আগে ফোন নম্বর দিয়ে প্রবেশ করতাম — আমার প্রোফাইল কীভাবে ফিরে পাব?
Google দিয়ে প্রবেশ করুন, তারপর নতুন প্রোফাইল পূরণ শুরু করার আগে আগের সেই মোবাইল নম্বরটিই যাচাই করুন — আপনার আগের প্রোফাইল ফিরে আসবে। না এলে নিচের ঠিকানায় আমাদের লিখুন।
Facebook বা Instagram থেকে লিংক খুলে Google লগইন হচ্ছে না।
Facebook বা Instagram-এর মতো অ্যাপের ভেতরের ব্রাউজারে Google লগইন কাজ করে না — এটি Google-এর নিয়ম। পর্দায় “ব্রাউজারে খুলুন” বোতাম দেখালে সেটি চাপুন, অথবা Chrome-এ সরাসরি app.halalnikah.app খুলুন।
লগইন করে দেখছি প্রোফাইল নেই, আবার নতুন করে শুরু করতে বলছে।
সম্ভবত অন্য একটি Google অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করেছেন। লগআউট করে যে Google অ্যাকাউন্ট দিয়ে প্রথমবার খুলেছিলেন সেটি দিয়ে প্রবেশ করুন। আগে অ্যাকাউন্ট মুছে থাকলে “অ্যাকাউন্ট” অংশের উত্তরটি দেখুন।
প্রোফাইল তৈরি করতে কী কী লাগে?
ধাপে ধাপে একটি ছোট ফর্ম: আপনার পরিচয়, শিক্ষা ও পেশা, দ্বীন ও পরিবার, সঙ্গীতে যা চান, আর নিজের সম্পর্কে কয়েকটি কথা ও ছবি। প্রতিটি ধাপ সেভ হয়ে থাকে — মাঝপথে বের হলেও পরে সেখান থেকেই শুরু করতে পারবেন।
হালাল নিকাহ কি অ্যাপ, না ওয়েবসাইট?
দুটোই — অ্যান্ড্রয়েড অ্যাপ আর ব্রাউজারে app.halalnikah.app; একই অ্যাকাউন্টে দুই জায়গা থেকেই চালানো যায়।
প্রোফাইল ও অনুমোদন
প্রকাশ, সংশোধন, ছবি, সম্পূর্ণতা।
আমার প্রোফাইল কখন অন্যরা দেখতে পাবেন?
দুটি জিনিস লাগে: আপনার মোবাইল নম্বর যাচাই, আর আমাদের টিমের হাতে দেখে অনুমোদন। টিম সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে দেখে, আর অনুমোদন হলে আপনাকে জানিয়ে দেওয়া হয়। ততক্ষণ আপনার প্রোফাইল কেউ দেখতে পান না।
প্রোফাইলে “ঠিক করা বাকি” বা “বাতিল” দেখাচ্ছে।
“অ্যাডমিনের বার্তা দেখুন”-এ লেখা থাকে কী বদলাতে হবে — যেমন মুখ স্পষ্ট দেখা যায় এমন ছবি, খালি ঘর পূরণ, বা প্রোফাইল থেকে ফোন নম্বর সরানো। প্রোফাইল এডিটে ঠিক করে সেভ করুন; সেভ করলেই প্রোফাইল নিজে থেকে আবার পর্যালোচনায় যায়।
অন্যদের প্রোফাইল দেখতে বা খুঁজতে পারছি না কেন?
আপনার প্রোফাইল অনুমোদিত হতে হবে এবং একটি ন্যূনতম শতাংশ পর্যন্ত পূরণ থাকতে হবে — কত শতাংশ দরকার, অ্যাপেই দেখায়। সবচেয়ে বেশি যা বাদ পড়ে তা হলো ছবি: অন্তত একটি ছবি যোগ করুন আর খালি ঘরগুলো পূরণ করুন।
প্রোফাইলে কী লেখা যাবে না?
ফোন নম্বর, লিংক বা সোশ্যাল মিডিয়া আইডি — প্রোফাইলের কোনো ঘরে বা নিজের কথায়। যোগাযোগ হয় অ্যাপের ভেতরে, অনুমতি নিয়ে। এগুলো থাকলে প্রোফাইল অনুমোদন পায় না।
কয়টি ছবি দেওয়া যায়?
সর্বোচ্চ ৬টি; প্রথমটি আপনার প্রোফাইল ছবি। মুখ স্পষ্ট দেখা যায় এমন ছবি দিন। আপলোডের সময় ছবির ভেতরে থাকা লোকেশন তথ্য মুছে ফেলা হয়।
ম্যাচ কম আসছে, বা সব ম্যাচের স্কোর প্রায় একই।
ম্যাচ মেলানো হয় আপনার “সঙ্গী পছন্দ” অংশের উত্তর দিয়ে। সেটি প্রায় খালি থাকলে সব স্কোর কাছাকাছি দেখায় — পুরোটা পূরণ করুন। আবার পছন্দ খুব সংকীর্ণ হলে ম্যাচ কম আসে।
ভাই বা বোনের জন্য আলাদা প্রোফাইল রাখা যায়?
যায়। এক অ্যাকাউন্টে মূল প্রোফাইলের সাথে বাড়তি প্রোফাইল রাখা যায়, লগআউট না করেই এক প্রোফাইল থেকে আরেকটিতে যাওয়া যায়। প্রতিটির আলাদা আইডি, ছবি ও অনুমোদন। কয়টি বাড়তি প্রোফাইল রাখা যাবে তা প্যাকেজের উপর নির্ভর করে।
গোপনীয়তা
ছবি, নাম, অভিভাবকের নম্বর — কে কী দেখবে।
আমার ছবি কে দেখতে পাবেন?
সেটিংসে “আমার ছবি দেখান” বন্ধ রাখলে কেউ আপনার ছবি দেখেন না। দেখতে চাইলে তাঁকে অনুরোধ পাঠাতে হয়; আপনি অনুমোদন দিলে ৩, ৭, ১৫ বা ৩০ দিনের জন্য খোলে, তারপর নিজে থেকেই বন্ধ হয়ে যায়।
আসল নাম লুকিয়ে রাখা যায়?
যায়। সেটিংসে “আসল নাম দেখান” বন্ধ করলে অন্য সদস্যরা আপনার ডাকনাম দেখেন।
অভিভাবকের ফোন নম্বর কে দেখতে পান?
কেউ না — যতক্ষণ না আপনি কারও “অভিভাবকের তথ্য” অনুরোধ অনুমোদন করছেন। বায়োডাটার অনুরোধ অনুমোদন করলে অভিভাবকের নাম ও সম্পর্ক দেখায়, নম্বর নয়।
প্রোফাইলের কোন অংশ দেখা যাবে, তা কি ঠিক করা যায়?
যায়। সেটিংসের “প্রোফাইলের কোন অংশ দেখা যাবে” থেকে শিক্ষা, পেশা, পরিবার, প্রবাস জীবন, অভিভাবক ও সঙ্গী পছন্দ — প্রতিটি অংশ আলাদাভাবে খোলা বা বন্ধ রাখা যায়। বন্ধ রাখা অংশ দেখেন শুধু যাঁর বায়োডাটার অনুরোধ আপনি অনুমোদন করেছেন, অনুমোদনের মেয়াদ পর্যন্ত।
কোন তথ্য অন্য সদস্যরা কখনোই দেখেন না?
আপনার ফোন নম্বর ও ইমেইল, আপনার আয়, যাচাইয়ের সেলফি (শুধু আমাদের টিম দেখে), আর কাকে আপনি “আগ্রহ নেই” করেছেন। অ্যান্ড্রয়েড অ্যাপে স্ক্রিনশট নেওয়াও বন্ধ, যাতে কারও ছবি বা তথ্য বাইরে না যায়।
পুরো প্রোফাইল কিছুদিন লুকিয়ে রাখা যায়?
যায় — সেটিংসে “প্রোফাইল দেখান” বন্ধ করে। এই সুবিধাটি কিছু প্যাকেজে থাকে। লুকানো প্রোফাইল খোঁজায় বা ম্যাচে আসে না এবং নতুন দোয়া বা অনুরোধ পায় না; একই সুইচে আবার চালু করা যায়।
দোয়া, অনুরোধ, প্রস্তাব ও বার্তা
যোগাযোগের প্রতিটি ধাপ।
কারও সাথে যোগাযোগ কীভাবে শুরু হয়?
ধাপে ধাপে: প্রথমে দোয়া পাঠান, তারপর ছবি বা বায়োডাটা দেখার অনুরোধ, অভিভাবকের তথ্যের অনুরোধ, বিয়ের প্রস্তাব, আর বার্তা। অনুরোধগুলোতে অপর পক্ষের অনুমতি লাগে — কেউ না চাইলে তাঁর তথ্য খোলে না।
দোয়া পাঠানো মানে কী?
এক ট্যাপে সম্মানের সাথে আগ্রহ জানানো — কোনো চাপ ছাড়া। অপর পক্ষ নোটিফিকেশন পান; চাইলে পাল্টা দোয়া পাঠাতে বা আপনার প্রোফাইল দেখতে পারেন। একই প্রোফাইলে দিনে একবার দোয়া পাঠানো যায়।
অনুরোধ পাঠিয়েছি, কিন্তু কিছু হয়নি।
অপর পক্ষ অনুমোদন বা প্রত্যাখ্যান না করা পর্যন্ত অনুরোধ অপেক্ষায় থাকে; উত্তর এলে নোটিফিকেশন পাবেন। অপেক্ষায় থাকা অবস্থায় একই অনুরোধ আবার পাঠানো যায় না।
অনুমোদন পেয়েছিলাম, এখন আর ছবি বা বায়োডাটা দেখতে পাচ্ছি না।
অনুমোদন থাকে মালিকের বেছে দেওয়া মেয়াদ পর্যন্ত (৩, ৭, ১৫ বা ৩০ দিন), তারপর নিজে থেকেই বন্ধ হয়ে যায়; মালিক চাইলে আগেও বন্ধ করতে পারেন। আপনি নতুন করে অনুরোধ পাঠাতে পারেন।
ভুল করে একটি অনুরোধ অনুমোদন করে ফেলেছি।
নোটিফিকেশনে গিয়ে সেই অনুরোধে “প্রত্যাখ্যান করুন” চাপুন — সাথে সাথে দেখার অনুমতি বন্ধ হয়ে যাবে।
বিয়ের প্রস্তাব কীভাবে কাজ করে?
প্রোফাইল থেকে সর্বোচ্চ ২৫০ শব্দের একটি লিখিত প্রস্তাব পাঠানো যায়। অপর পক্ষ উত্তর দিলে কথোপকথন শুরু হয়; তিনি প্রত্যাখ্যানও করতে পারেন। ৩০ দিনে উত্তর না এলে প্রস্তাবের মেয়াদ শেষ হয়, তখন আবার পাঠানো যায়।
“এই মাসের সীমা শেষ হয়ে গেছে” দেখাচ্ছে।
দোয়া, অনুরোধ, প্রস্তাব ও বার্তার একটি মাসিক সীমা থাকে, যা প্যাকেজ অনুযায়ী আলাদা। সীমা অ্যাকাউন্টপ্রতি, আর প্রতি ক্যালেন্ডার মাসের শুরুতে (বাংলাদেশ সময়) আবার নতুন করে শুরু হয়। এই মাসে কতটি বাকি, অ্যাপের “প্যাকেজ” পাতায় দেখা যায়।
“এই প্রোফাইলের সাথে এখন যোগাযোগ করা যাবে না” দেখাচ্ছে।
এই সদস্যের সাথে যোগাযোগ বন্ধ আছে। আপনি নিজে তাঁকে “আগ্রহী নই তালিকা”য় রেখে থাকলে সেটিংস থেকে ফিরিয়ে আনতে পারেন; তা না হলে আপনার দিক থেকে করার কিছু নেই।
“আগ্রহ নেই” চাপলে কী হয়?
আপনারা দুজন আর একে অপরকে খোঁজায় বা ম্যাচে দেখেন না, কেউ কাউকে কিছু পাঠাতেও পারেন না; আগে দেওয়া দেখার অনুমতিগুলো বাতিল হয়ে যায়। অপর পক্ষকে কিছু জানানো হয় না। ফিরিয়ে আনতে: সেটিংস → “আগ্রহী নই তালিকা” → “ফিরিয়ে আনুন”।
পরিবার ও অভিভাবক
অভিভাবক যুক্ত করা, পরিবারকে প্রোফাইল দেখানো।
অভিভাবককে কীভাবে যুক্ত করব?
“পরিবার ও অভিভাবক” থেকে তাঁর নাম, সম্পর্ক ও মোবাইল নম্বর দিয়ে আমন্ত্রণ পাঠান। তিনি SMS-এ একটি লিংক পান এবং নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে আমন্ত্রণ গ্রহণ করেন — আপনার লগইন তাঁকে দিতে হয় না। আমন্ত্রণ ১৪ দিন কার্যকর থাকে; একসাথে একজন অভিভাবক যুক্ত থাকতে পারেন।
অভিভাবক আমার কী কী দেখতে পান?
আপনার প্রতি নতুন আগ্রহ (দোয়া ও অনুরোধ), আপনার পছন্দের তালিকা আর আপনি যে প্রস্তাবগুলো পেয়েছেন — সংক্ষিপ্ত আকারে। ফোন নম্বর, ইমেইল, ছবি বা আপনার ব্যক্তিগত বার্তা তিনি কখনো দেখেন না।
অভিভাবক কী করতে পারেন?
আপনার জন্য প্রোফাইল খুঁজে সাজেস্ট করতে পারেন, আর আপনি যে প্রস্তাব পেয়েছেন তাতে মত দিতে পারেন (“ভালো মনে হচ্ছে” বা “দ্বিমত”)। তিনি আপনার হয়ে কিছু পাঠাতে বা উত্তর দিতে পারেন না — সিদ্ধান্ত সবসময় আপনার।
অভিভাবকের অ্যাক্সেস বন্ধ করতে চাই।
“অ্যাক্সেস বন্ধ রাখুন” চাপলে সাময়িকভাবে বন্ধ থাকে, “আবার চালু করুন” চাপলে ফিরে আসে। “অভিভাবক সরান” চাপলে তিনি সাথে সাথে ও স্থায়ীভাবে বাদ পড়েন; এরপর নতুন কাউকে আমন্ত্রণ পাঠানো যায়।
একটি প্রোফাইল পরিবারকে দেখাতে চাই।
সেই প্রোফাইলে “পরিবারকে দেখান” চাপলে একটি লিংক তৈরি হয়। লিংকে লগইন ছাড়াই একটি ছোট কার্ড খোলে — বয়স, জেলা, পেশার মতো মূল তথ্য, যোগাযোগের কোনো তথ্য ছাড়া। লিংক ১৪ দিন চলে। প্রোফাইলের মালিক শেয়ার বন্ধ রাখলে লিংক তৈরি হয় না।
যাচাই ও নীল টিক
মোবাইল নম্বর, সেলফি, OTP সমস্যা।
যাচাই কীভাবে হয়?
তিন ধাপে: মোবাইল নম্বরে পাঠানো কোড (OTP), একটি সেলফি, তারপর আমাদের টিমের পর্যালোচনা। অনুমোদন হলে প্রোফাইলে নীল টিক দেখায়। মোবাইল নম্বর যাচাই প্রোফাইল প্রকাশের জন্যও দরকার।
OTP কোড আসছে না।
নম্বরটি ১১ সংখ্যার বাংলাদেশি মোবাইল নম্বর (01XXXXXXXXX) কি না, আর ফোনে নেটওয়ার্ক আছে কি না দেখুন। একটি কোড ৩ মিনিট কার্যকর থাকে; অল্প সময়ে বারবার চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। তবুও না এলে, অথবা আপনার বাংলাদেশি নম্বর না থাকলে, আমাদের লিখুন।
“OTP মেলেনি” বা “OTP-এর মেয়াদ শেষ” দেখাচ্ছে।
সবসময় সবচেয়ে নতুন কোডটি দিন — একটি কোড ৩ মিনিট চলে এবং একবারই কাজ করে। কয়েকবার ভুল হলে কোডটি বাতিল হয়ে যায়; তখন নতুন কোড চেয়ে নিন।
“আপনি এই নম্বরটি ভেরিফাই করতে পারবেন না” দেখাচ্ছে।
নম্বরটি অন্য একটি অ্যাকাউন্টে যাচাই করা আছে। নিজের নম্বর ব্যবহার করুন; নম্বরটি আপনারই হলে এবং ভুল মনে হলে আমাদের লিখুন।
মোবাইল নম্বর বদলাতে চাই।
নম্বর বদল আমাদের টিম করে দেয়। অ্যাপে “যোগাযোগ করুন”-এ গিয়ে “নম্বর পরিবর্তন” বিষয় বেছে লিখুন।
আমার যাচাই বাতিল হয়েছে।
“অ্যাকাউন্ট ভেরিফিকেশন” খুলে “পুনরায় জমা দিন” চাপুন। উজ্জ্বল আলোয়, মাস্ক বা সানগ্লাস ছাড়া স্পষ্ট সেলফি দিন — প্রোফাইল ছবির একই ব্যক্তি হতে হবে।
আমার সেলফি কে দেখেন?
শুধু হালাল নিকাহ টিম, যাচাইয়ের জন্য। সেলফি কোনো সদস্যকে কখনো দেখানো হয় না।
প্যাকেজ ও পেমেন্ট
ফ্রি সুবিধা, কেনা, নবায়ন, বুস্ট।
ফ্রিতে কী কী করা যায়?
প্রোফাইল তৈরি, যাচাই, খোঁজা আর এআই ম্যাচ ফ্রি। ফ্রি প্যাকেজেও প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক দোয়া, অনুরোধ, প্রস্তাব ও বার্তা পাঠানো যায়; প্যাকেজ নিলে সেই সংখ্যা বাড়ে আর কিছু বাড়তি সুবিধা খোলে।
প্যাকেজের মূল্য কোথায় দেখব?
অ্যাপে প্রবেশ করে মেনুর “প্যাকেজ” পাতায়। ফ্রি প্রোফাইল থেকেই সব প্যাকেজ তুলনা করে দেখা যায়।
পেমেন্ট কীভাবে করব?
অ্যাপের “প্যাকেজ” পাতা থেকে অনলাইন পেমেন্ট পাতা খোলে — বিকাশ, নগদ বা কার্ডে পেমেন্ট করা যায়। পেমেন্ট নিশ্চিত হলেই প্যাকেজ চালু হয় এবং রসিদ নম্বরসহ নোটিফিকেশন আসে। হালাল নিকাহ কখনো কোনো ব্যক্তিগত নম্বরে পেমেন্ট পাঠাতে বলে না।
পেমেন্ট করেছি, কিন্তু প্যাকেজ চালু হয়নি।
অ্যাপটি আবার খুলুন — অ্যাপ নিজে থেকেই পেমেন্টটি আবার মিলিয়ে দেখে। নোটিফিকেশনে “পেমেন্ট সফল — প্যাকেজ জমা আছে” থাকলে চিন্তার কিছু নেই: চলতি প্যাকেজ শেষ হলে সেটি নিজে থেকে চালু হবে। তবুও চালু না হলে রসিদ নম্বর (HN- দিয়ে শুরু) সহ আমাদের লিখুন।
প্যাকেজ কি নিজে থেকে নবায়ন হয়?
না — নিজে থেকে কিছু কাটা হয় না। মেয়াদ শেষ হলে অ্যাকাউন্ট ফ্রি প্যাকেজে ফিরে যায়; আপনার প্রোফাইল, কথোপকথন ও ম্যাচ থেকে যায়।
একটি প্যাকেজ চলাকালীন আরেকটি কিনলে কী হয়?
একই প্যাকেজ কিনলে মেয়াদ বেড়ে যায়। উপরের প্যাকেজ কিনলে সেটি এখনই চালু হয়, আর আগেরটির বাকি সময় জমা থেকে পরে চলে। চলতি প্যাকেজের নিচের প্যাকেজ সেটি শেষ না হওয়া পর্যন্ত কেনা যায় না।
পেমেন্ট কি ফেরত পাওয়া যায়?
না। প্যাকেজ বা বুস্ট কেনার সাথে সাথেই সুবিধা চালু হয়ে যায়, তাই কোনো পেমেন্ট ফেরত দেওয়া হয় না। কেনার আগে ফ্রি প্রোফাইল থেকে সব প্যাকেজ তুলনা করে নিন।
প্রোফাইল বুস্ট কী?
বুস্ট করলে কিছুদিনের জন্য আপনার প্রোফাইল “স্পটলাইট”-এ দেখায় ও “বুস্টেড” ব্যাজ পায় — বেশি মানুষের চোখে পড়ে। বুস্ট শুধু যাচাইকৃত সদস্যদের জন্য, প্যাকেজ থেকে আলাদা, আর মেয়াদ শেষে নিজে থেকেই শেষ হয়। বুস্ট উত্তর বা ম্যাচের নিশ্চয়তা দেয় না।
নিরাপত্তা ও রিপোর্ট
প্রতারণা থেকে বাঁচা, রিপোর্ট, ব্লক।
কেউ আমার কাছে টাকা চাইছে।
কাউকে টাকা পাঠাবেন না। হালাল নিকাহ কখনো এক সদস্যকে আরেক সদস্যের কাছে টাকা পাঠাতে বলে না। বিয়ের কথার মাঝে “ভিসার খরচ”, “প্রসেসিং ফি” বা “বিপদে পড়েছি” বলে টাকা চাওয়া প্রতারণার সবচেয়ে স্পষ্ট লক্ষণ। প্রোফাইলটি রিপোর্ট করুন এবং প্রমাণ রেখে দিন।
কাউকে কীভাবে রিপোর্ট করব?
তাঁর প্রোফাইলের উপরে পতাকা (⚑) চেপে কারণ বেছে নিন — ভুয়া প্রোফাইল, অশালীন ছবি বা বার্তা, হয়রানি, প্রতারণা, অপ্রাপ্তবয়স্ক বা অন্যান্য। আমাদের টিম প্রতিটি রিপোর্ট দেখে। দিনে রিপোর্টের একটি সীমা আছে; গুরুতর কিছু হলে সরাসরি আমাদের ইমেইল করুন।
কেউ বিরক্ত করছে।
তাঁর প্রোফাইলে “আগ্রহ নেই” চাপুন — তিনি আর কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন না — এবং পতাকা (⚑) চেপে রিপোর্ট করুন। জরুরি বিপদে ৯৯৯-এ কল করুন।
প্রথমবার দেখা করার আগে কী মনে রাখব?
পরিবারকে শুরু থেকেই সাথে রাখুন। প্রথম দেখা হোক জনসমাগমের জায়গায়, পরিবারের সাথে — কখনো একা নয়। ব্যক্তিগত ছবি, জাতীয় পরিচয়পত্র বা ব্যাংকের তথ্য কাউকে পাঠাবেন না। “আজই সিদ্ধান্ত নিন” ধরনের তাড়া একটি সতর্কসংকেত।
অ্যাপ খুললে একটি সতর্কবার্তা বা “অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত” দেখাচ্ছে।
পর্দায় যা করতে বলা হয়েছে সেটি করুন: সতর্কবার্তা হলে পড়ে “আমি বুঝেছি ও মেনে নিচ্ছি” চাপুন; যাচাই বা নতুন ছবি চাইলে সেটি সম্পন্ন করুন। সাময়িক স্থগিতাদেশ পর্দায় দেখানো সময় শেষ হলে নিজে থেকেই উঠে যায়। ভুল মনে হলে সেই পর্দার “সাপোর্টে লিখুন” ব্যবহার করুন।
অ্যাকাউন্ট ও সেটিংস
ভাষা, নোটিফিকেশন, অ্যাকাউন্ট মুছে ফেলা।
ভাষা বা ডার্ক মোড কীভাবে বদলাব?
অ্যাপে “সেটিংস ও প্রাইভেসি” → “চেহারা”। সেখানে এক ট্যাপে বাংলা ⇄ ইংরেজি আর লাইট ⇄ ডার্ক মোড বদলানো যায়।
নোটিফিকেশন পাচ্ছি না।
সেটিংসে “সব নোটিফিকেশন” আর যে ধরনটি চান সেটি চালু আছে কি না দেখুন। অ্যাপে “নোটিফিকেশন বন্ধ আছে” দেখালে “অনুমতি দিন” চাপুন, বা ফোনের সেটিংস থেকে চালু করুন। ফোনে না এলেও সবকিছু অ্যাপের “নোটিফিকেশন” পাতায় থাকে।
“আপনার লগইনের মেয়াদ শেষ হয়েছে” দেখাচ্ছে।
আবার লগইন করুন — কিছুই হারায় না।
অ্যাকাউন্ট কীভাবে মুছব?
অ্যাপে সেটিংস → “আমার অ্যাকাউন্ট মুছুন”। সাথে সাথে আপনার প্রোফাইল সবার কাছ থেকে লুকিয়ে যায় এবং সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়। ৯০ দিন পর্যন্ত অ্যাকাউন্ট ফিরিয়ে আনা যায়; তারপর সব তথ্য স্থায়ীভাবে মুছে যায়।
মুছে ফেলা অ্যাকাউন্ট ফিরে পেতে চাই।
সময়সীমার মধ্যে আগের মতো একই Google অ্যাকাউন্ট দিয়ে প্রবেশ করুন — অ্যাকাউন্ট ফিরিয়ে আনার পর্দা আসবে, কত দিন বাকি সেটিও দেখাবে। ফিরিয়ে আনলে প্রোফাইল প্রকাশের আগে আবার পর্যালোচনায় যায়। “নতুন করে শুরু করুন” বেছে নিলে পুরোনো তথ্য তখনই স্থায়ীভাবে মুছে যায়।
আমার তথ্য কতদিন রাখা হয়?
কোন তথ্য কতদিন রাখা হয় আর কখন মুছে ফেলা হয়, তা আমাদের তথ্য সংরক্ষণ নীতিতে লেখা আছে। নিজের তথ্য নিয়ে কোনো অনুরোধ থাকলে আমাদের ইমেইল করুন।
উত্তর পাননি? আমাদের লিখুন
আমাদের টিম প্রতিটি বার্তা পড়ে ও উত্তর দেয়।
অ্যাপের ভেতর থেকে
মেনু → “যোগাযোগ করুন”। বিষয় বেছে নিয়ে লিখুন; উত্তর এলে নোটিফিকেশন পাবেন।
অ্যাপ খুলুনইমেইলে
লগইন করতে না পারলেও লিখতে পারেন। পেমেন্ট নিয়ে লিখলে রসিদ নম্বরটি দিন।
ফর্মে লিখুন[email protected]জরুরি বিপদে
৯৯৯ (জাতীয় জরুরি সেবা) · ১০৯ (নারী ও শিশু সহায়তা)।