গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
আসসালামু আলাইকুম। Halal Nikah-এ আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখা এবং সম্মানজনকভাবে ব্যবহার করার অঙ্গীকার করি। এই নীতি Halal Nikah মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট (halalnikah.app) উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য।
আমরা কী তথ্য সংগ্রহ করি
আপনি যে তথ্য দেন, যেমন—
- নাম, ছবি, জন্মতারিখ, লিঙ্গ
- বৈবাহিক তথ্য, শিক্ষা, পেশা
- পারিবারিক তথ্য ও ধর্মীয় তথ্য
- জীবনসঙ্গীর প্রত্যাশা
- যোগাযোগের তথ্য (মোবাইল নম্বর, ইমেইল)
- অভিভাবকের তথ্য (যদি প্রদান করেন)
- অ্যাপ ব্যবহারের কার্যক্রম (লগইন, ম্যাচ, বার্তা ইত্যাদি)
- ডিভাইস ও পুশ-নোটিফিকেশন টোকেন (নোটিফিকেশন পাঠানোর জন্য)
আপনার তথ্য কীভাবে ব্যবহার করা হয়
- উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে দিতে
- কুফু-ভিত্তিক AI ম্যাচিং পরিচালনা করতে
- আপনার পছন্দ অনুযায়ী সম্ভাব্য প্রোফাইল দেখাতে
- অ্যাপের নিরাপত্তা ও প্রোফাইল যাচাই নিশ্চিত করতে
- প্রয়োজনীয় নোটিশ ও সেবা প্রদান করতে
তথ্য শেয়ার করা
- আপনার অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত তথ্য কারও কাছে প্রকাশ করা হয় না।
- আপনি চাইলে নিজের নাম, ছবি ও কিছু তথ্য অন্য সদস্যদের থেকে গোপন রাখতে পারেন।
- শুধুমাত্র Halal Nikah-এর অনুমোদিত টিম প্রয়োজন অনুযায়ী আপনার তথ্য পর্যালোচনা করতে পারে।
- আপনার নাম, ছবি, ফোন নম্বর, ইমেইল বা প্রোফাইলের তথ্য কখনো বিক্রি করা হয় না, কোনো বিজ্ঞাপনদাতাকেও দেওয়া হয় না।
- আইনগত বাধ্যবাধকতা থাকলে কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য প্রকাশ করা হতে পারে।
তৃতীয় পক্ষের সেবা
অ্যাপ চালাতে কয়েকটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের পক্ষে নির্দিষ্ট কাজ করে। প্রত্যেকে শুধু নিজের কাজের জন্য যতটুকু তথ্য দরকার, ততটুকুই পায়:
- Google Firebase — পুশ-নোটিফিকেশন পাঠানো; আর অ্যাপ ফোনে বন্ধ হয়ে গেলে ত্রুটির রিপোর্ট (Crashlytics): ফোনের মডেল, অ্যাপের সংস্করণ, ত্রুটির বিবরণ ও আপনার অ্যাকাউন্টের আইডি — নাম বা ছবি নয়।
- Google Gemini (এআই) — এই সুবিধাগুলো চালু থাকলে: আপনি বায়োডাটা ফাইল আপলোড করলে সেটি পড়ে ফর্ম পূরণে সাহায্য করে; আর সাপোর্টে পাঠানো প্রশ্নের উত্তরের খসড়া তৈরি করে। তথ্য শুধু সেই কাজের জন্য পাঠানো হয়।
- Google Analytics ও Meta (Facebook) — অ্যাপ ব্যবহারের কিছু ঘটনা (যেমন নিবন্ধন, খোঁজা, প্যাকেজ কেনা), যাতে আমরা বুঝি অ্যাপ কীভাবে ব্যবহার হয় আর আমাদের বিজ্ঞাপন কতটা কাজ করে। সাথে যায় আপনার অ্যাকাউন্টের একটি সংকেত-করা (হ্যাশ) আইডি, আইপি ঠিকানা আর ব্রাউজার বা ডিভাইসের ধরন — নাম, ছবি, ফোন নম্বর বা ইমেইল নয়।
- এসএমএস সেবা — ওটিপি ও অভিভাবকের আমন্ত্রণ পাঠাতে মোবাইল নম্বর।
- ইমেইল সেবা (Resend) — পেমেন্টের রসিদ পাঠাতে ইমেইল ঠিকানা।
- পেমেন্ট গেটওয়ে — প্যাকেজ কেনার লেনদেন সম্পন্ন করতে।
- Cloudflare — ওয়েবসাইট ও অ্যাপের সংযোগ নিরাপদ ও দ্রুত রাখতে।
তথ্যের নিরাপত্তা
আমরা আপনার তথ্য নিরাপদ রাখতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করি। তবে ইন্টারনেটভিত্তিক কোনো সেবার শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়।
তথ্য সংরক্ষণ
আপনার অ্যাকাউন্ট সক্রিয় থাকা পর্যন্ত তথ্য রাখা হয়। অ্যাকাউন্ট মুছলে প্রোফাইল সঙ্গে সঙ্গে সবার কাছ থেকে সরে যায়; ৯০ দিনের মধ্যে ফিরিয়ে আনা যায়, তারপর সব চূড়ান্তভাবে মুছে যায়। পেমেন্টের রসিদ আইনি প্রয়োজনে রাখা হয়। কোন তথ্য কতদিন থাকে: তথ্য সংরক্ষণ নীতি।
আপনার অধিকার ও অ্যাকাউন্ট মুছে ফেলা
আপনি চাইলে—
- নিজের তথ্য যেকোনো সময় পরিবর্তন করতে পারবেন।
- নিজের প্রোফাইল গোপন রাখতে পারবেন।
- অ্যাকাউন্ট ও সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন।
অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলার বিস্তারিত পদ্ধতি জানতে দেখুন: অ্যাকাউন্ট ও তথ্য মুছে ফেলা।
শিশু
Halal Nikah শুধুমাত্র বিবাহযোগ্য প্রাপ্তবয়স্কদের জন্য। ১৮ বছরের কম বয়সীদের এই সেবা ব্যবহার করার অনুমতি নেই।
নীতিমালার পরিবর্তন
প্রয়োজন অনুযায়ী Halal Nikah এই গোপনীয়তা নীতি হালনাগাদ করতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে অ্যাপের মাধ্যমে আপনাকে জানানো হবে।
যোগাযোগ
যেকোনো প্রশ্ন বা সহায়তার জন্য: [email protected]