নিরাপত্তা কেন্দ্র
সর্বশেষ হালনাগাদ: ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের খোঁজে সবচেয়ে বড় প্রশ্ন — যাঁর সাথে কথা বলছি, তিনি কি সত্যিই সেই মানুষ? হালাল নিকাহ-র প্রতিটি নিয়ম এই প্রশ্ন মাথায় রেখে তৈরি। এই পেজে আছে: অ্যাপ আপনাকে কীভাবে সুরক্ষা দেয়, আপনি নিজে কী করবেন, আর সমস্যা হলে কোথায় জানাবেন।
অ্যাপ যেভাবে সুরক্ষা দেয়
- হাতে দেখা প্রোফাইল। নতুন প্রতিটি প্রোফাইল প্রকাশের আগে আমাদের টিম পর্যালোচনা করে। মুছে ফেলা অ্যাকাউন্ট ফিরিয়ে আনলেও প্রোফাইল আবার পর্যালোচনায় যায় — যাতে রিপোর্ট এড়াতে কেউ মুছে আবার ফিরে আসতে না পারেন।
- যাচাইয়ের নীল টিক। মোবাইল নম্বর ওটিপি দিয়ে আর মুখ সেলফি দিয়ে যাচাই হলে, এবং টিম অনুমোদন দিলে প্রোফাইলে নীল টিক বসে। সেলফি শুধু আমাদের টিম দেখে — অন্য কোনো সদস্য নয়।
- ছবি আপনার নিয়ন্ত্রণে। ছবি গোপন রাখা যায়। কেউ অনুরোধ করলে আপনি ঠিক করেন দেখাবেন কি না, আর কতদিনের জন্য — ৩, ৭, ১৫ বা ৩০ দিন। মেয়াদ শেষ হলে অনুমতি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। অভিভাবকের তথ্য আর বায়োডাটার অনুরোধও একই নিয়মে চলে।
- নম্বর ছাড়া কথা। ফোন নম্বর না দিয়েই অ্যাপের ভেতরে কথা বলা যায়। নম্বর কখন দেবেন, তা পুরোপুরি আপনার সিদ্ধান্ত।
- অভিভাবক যুক্ত থাকতে পারেন। অভিভাবক নিজের আলাদা অ্যাকাউন্ট থেকে যুক্ত হয়ে প্রস্তাবগুলো দেখতে ও মত দিতে পারেন।
- ব্লক মানে সব দরজা বন্ধ। কাউকে ব্লক করলে তিনি আর বার্তা, অনুরোধ, দোয়া বা প্রস্তাব পাঠাতে পারেন না।
- রিপোর্ট সরাসরি টিমের কাছে। প্রতিটি রিপোর্ট আমাদের টিম দেখে। প্রয়োজনে সতর্ক করা, যাচাই চাওয়া, ছবি সরানো বা অ্যাকাউন্ট বন্ধ করা হয়। অপব্যবহার ঠেকাতে দিনে রিপোর্টের সংখ্যা সীমিত — যাচাই করা সদস্য ৩ জন, অন্যরা ১ জন।
- প্রোফাইল লুকানো। বিরতি চাইলে সেটিংস থেকে প্রোফাইল লুকিয়ে রাখুন — তখন সার্চ, ম্যাচ বা কোনো তালিকায় আপনি দেখা যাবেন না।
আপনি নিজে যা করবেন
- পরিবারকে জানিয়ে এগোন। কথা যত এগোবে, অভিভাবক তত যুক্ত থাকুন।
- টাকা চাইলে থামুন। বিয়ের কথাবার্তার মাঝে “ভিসা খরচ”, “প্রসেসিং ফি”, “বিপদে পড়েছি” — যেকোনো কারণে টাকা চাওয়া প্রতারণার সবচেয়ে বড় লক্ষণ। হালাল নিকাহ কখনো কোনো সদস্যকে অন্য সদস্যের কাছে টাকা পাঠাতে বলে না।
- ব্যক্তিগত ছবি বা নথি পাঠাবেন না। জাতীয় পরিচয়পত্র, ব্যাংকের তথ্য বা ব্যক্তিগত ছবি চাওয়া হলে রিপোর্ট করুন।
- প্রথম দেখা প্রকাশ্যে, পরিবারের সাথে। একা, নির্জন জায়গায় দেখা নয়।
- ছবি যাচাই করুন। সন্দেহ হলে ছবিটি Google Lens দিয়ে খুঁজে দেখুন — অন্য নামে অন্য কোথাও আছে কি না।
- তাড়াহুড়োয় রাজি হবেন না। “আজই সিদ্ধান্ত দিন” ধরনের চাপ বিপদের সংকেত।
আরও বিস্তারিত: ভুয়া প্রোফাইল চেনার ১০টি উপায় · বোনদের জন্য অনলাইন নিরাপত্তা গাইড
সমস্যা হলে কী করবেন
- অ্যাপে রিপোর্ট করুন — প্রোফাইলের ওপরের পতাকা (⚑) চিহ্নে চাপুন, কারণ বেছে পাঠান। চাইলে ব্লকও করুন।
- প্রমাণ রাখুন — বার্তার স্ক্রিনশট, নম্বর, লেনদেনের রসিদ।
- আমাদের লিখুন — [email protected]। জরুরি নিরাপত্তার বিষয় আমরা অগ্রাধিকার দিয়ে দেখি।
- জরুরি অবস্থায় — জাতীয় জরুরি সেবা ৯৯৯। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় হেল্পলাইন ১০৯। অনলাইন হয়রানির শিকার নারীরা বাংলাদেশ পুলিশের “পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন”-এ অভিযোগ করতে পারেন।
আপনার তথ্য
কোন তথ্য কতদিন রাখা হয় আর কীভাবে মুছে যায়, তা আছে তথ্য সংরক্ষণ নীতি-তে; পুরো গোপনীয়তার নিয়ম গোপনীয়তা নীতি-তে।